ঘুম
ঘুম আসেনা ঘুম নেই দুচোখে
তোমার স্মৃতিগুলো ঘুরেফিরে আসে
তুমি নেই পাশে এ রাতে
তোমার কথা ভেবে ঘুম এলোনা এ রাতে
এখনো তোমার ছবি দুচোখে ভাসে
চেতনার অগোচরে কতনা কথা বলে
তাইতো তোমায় আজো খুজে বেড়াই
নীলিমার আড়ালে যখন সূর্য্য লুকায়
এখনো স্বপ্নেরা কত ছুয়ে যায় আমাকে
তোমার স্মৃতিগুলো এসে যায় সেখানে
তাইতো তোমায় আজো খুজে ফিরি
তবে কেন হলাম আমি অপরাধী